লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এর আগে গত ৪ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জগলুল পাশাকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ২৮ ডিসেম্বর। ওইদিন গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে জগলুল পাশাসহ ১১১ জন এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জন জড়ো হন। অভিযোগ রয়েছে, তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর ও রাস্তা অবরোধ করে সমাবেশে যাওয়ার পথ রুদ্ধ করেছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পরদিন ২৯ ডিসেম্বর সকালে খালেদা জিয়া সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে বালুভর্তি ট্রাক ও বিভিন্ন যানবাহন দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। খালেদা জিয়াকে বের হতে বাধা দেওয়া হয় এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করা হয়, যার ফলে তিনি ও তার সঙ্গী কয়েকজন নেতাকর্মী আহত হন।

উল্লেখ্য, এই ঘটনায় গত ২০২৪ সালের ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(বি) ধারায় অভিযোগ আনা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে তরুণীদের আটকে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত হয়েছে: ০৪:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬