লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ১০০ ডলারের নিচে ব্রেন্ট ক্রুড

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টির পরাজয়ের জের ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে পৌঁছায়। গত অক্টোবরের শুরুর পর এই প্রথম জ্বালানি পণ্যটির দর ১০০ ডলারের নিচে নামল। একই সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে।

নির্বাচনের ফলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ বিরোধী ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গিয়ে পরিস্থিতি স্পষ্ট হওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক বাজারে। এর ফলে ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ারবাজার সূচকই ঊর্ধ্বমুখী ধারায় ফেরে। বিশেষ করে যোগাযোগ পরিষেবা, ভোক্তাপণ্য এবং প্রযুক্তি খাতের শেয়ারগুলোর দর বৃদ্ধিতে বাজার চাঙ্গা হয়ে ওঠে।

তবে সাধারণ শেয়ারবাজারে চাঙ্গাভাব দেখা গেলেও সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে জ্বালানি খাতের কোম্পানির শেয়ারগুলো। ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির এই বিপর্যয়ের পেছনে অন্যতম বড় ভূমিকা পালন করেছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ১০০ ডলারের নিচে ব্রেন্ট ক্রুড

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ১০০ ডলারের নিচে ব্রেন্ট ক্রুড

প্রকাশিত হয়েছে: ০৩:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬