লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকাল পর্যন্ত তার বাংলাদেশে থাকার কথা রয়েছে।

পিটার ডি হাস প্রায় তিন বছর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং প্রতিষ্ঠানটির বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন। তবে তার এবারের ঢাকা সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো জানা যায়নি। এটি ব্যবসায়িক সফর নাকি অন্য কোনো কারণে তিনি এসেছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে পিটার ডি হাস বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি তৎকালীন নির্বাচন কমিশন, সুশীল সমাজ, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিভিন্ন বিরোধী দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছিলেন। তার এই কূটনৈতিক তৎপরতা নিয়ে সে সময় আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিকবার আপত্তি তোলা হয়েছিল। তৎকালীন সরকারের অভিযোগ ছিল, পিটার হাস বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। অন্যদিকে, বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস মন্তব্য করেছিলেন যে, নির্বাচনটি অবাধ ও নিরপেক্ষ হয়নি।

জনপ্রিয় সংবাদ

বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদিক মালিক

হঠাৎ ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস

প্রকাশিত হয়েছে: ০২:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬