লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় নবম পে-স্কেল ও ঋণ কর্মসূচি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে আগামী রোববার (১২ জুলাই) ঢাকায় আসছে। আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ১৬ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এই সফরকালে সরকারের নতুন ঋণ কর্মসূচি, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি, বাজেট সহায়তার শর্ত এবং নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলটি তাদের সফরকালে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের উৎস, সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব এবং অর্থায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় সম্পাদিত ঋণচুক্তির পরিবর্তে নতুন সংস্কার এজেন্ডা, ব্যাংকিং খাতের পুনর্গঠন এবং রাজস্ব ব্যবস্থার সংস্কারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে। একইসঙ্গে এসব উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আইএমএফের কাছে প্রস্তাবিত নতুন ঋণ প্যাকেজ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে রাজস্বনীতি, জাতীয় বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে শিক্ষকের বকেয়া বিল ছাড়াতে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় নবম পে-স্কেল ও ঋণ কর্মসূচি

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬