লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনস্বার্থ রক্ষা করেই আইএমএফের সাথে নতুন কর্মসূচি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি স্পষ্ট করেছেন যে, দেশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে সরকার আইএমএফের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবে না।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের নেওয়া আইএমএফের আগের কর্মসূচিটি ছিল জনস্বার্থবিরোধী। সেই প্রোগ্রামে এমন অনেক শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আর এই কারণেই বর্তমান সরকার পূর্বের সেই কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে।

তিনি আরও বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো দেশের মানুষের এবং অর্থনীতির স্বার্থ সুরক্ষিত রাখা। আমাদের মূল লক্ষ্য কেবল অর্থায়ন পাওয়া নয়, বরং জনগণের অর্থনৈতিক স্বার্থ শতভাগ নিশ্চিত করে এমন একটি নতুন প্রোগ্রামে যুক্ত হওয়া।

একই আয়োজনে অর্থমন্ত্রী দেশের চলমান রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলেন। এ সময় তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে তাঁর অবদান অপরিসীম এবং তাঁর চলে যাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থা ফেরাতে সরকার বর্তমান ভিসা নীতিতে পরিবর্তনের পরিকল্পনা করেছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান ভিসা নীতি সংশোধন ও সহজ করা প্রয়োজন। এই উদ্যোগের ফলে বিদেশি পর্যটকদের আগমন বাড়বে, বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারবেন এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও আস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

জনস্বার্থ রক্ষা করেই আইএমএফের সাথে নতুন কর্মসূচি: অর্থমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১১:১৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬