লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারির মধ্যে সমন্বয় শেষ হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে না বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আইএমএফের শর্ত ও কর্মসূচিকে সমন্বয় করার কাজ চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে সবকিছু স্বাভাবিক গতিতে ফিরবে।

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার সঙ্গে উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের পর আইএমএফের সঙ্গেও আলোচনার ধারা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী অনির্বাচিত সরকারের সময়ে আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচিটি হয়েছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তখন যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা কঠিন। তিনি ব্যাখ্যা দেন, এসব শর্ত হঠাৎ কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি হতে পারে এবং দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

সরকার আইএমএফের কর্মসূচি থেকে বেরিয়ে আসার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে স্পষ্ট জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। যেসব বিষয়ে আইএমএফের সঙ্গে মতপার্থক্য রয়েছে, তা সমাধানে দুটি কার্যদল (ওয়ার্কিং গ্রুপ) কাজ করছে। তার মতে, উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই দেশের অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইএমএফের সঙ্গে সম্পর্ক ও কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ওয়ার্কিং গ্রুপের কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

সীমান্তের শূন্য রেখায় ৬ দিন ধরে আটকে সেই নারী

আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারির মধ্যে সমন্বয় শেষ হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৭:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬