লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করিমগঞ্জে মাদকসহ ৯০ বছরের বৃদ্ধ আটক, ৩ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্ত ওই বৃদ্ধের নাম আবু তাহের। তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডিত আবু তাহের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রির নেতৃত্বে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজারের জালপট্টি এলাকায় একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ১০৫ গ্রাম গাঁজা ও একটি ইয়াবাসহ আবু তাহেরকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

আটক আবু তাহেরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রির আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দেন।

জনপ্রিয় সংবাদ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

করিমগঞ্জে মাদকসহ ৯০ বছরের বৃদ্ধ আটক, ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০১:০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬