লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সীমানায় ঢুকলেই গ্রেপ্তার হবেন দণ্ডপ্রাপ্তরা: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে, বাংলাদেশের প্রচলিত আইনে তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেশের সীমানায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, “আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে আত্মসমর্পণের হুংকার দেওয়া হচ্ছে। আমি জাতিকে জানাতে চাই, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা দণ্ডপ্রাপ্ত আসামি। দেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে।” তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই উল্লেখ করে সব ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতির তথ্য তুলে ধরে আইনমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং চারটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া আবু সাঈদ হত্যা ও হাসানুল হক ইনুর মামলাসহ তিনটি মামলার রায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

ট্রাইব্যুনালে জমা পড়া ৫৯০টি অভিযোগের মধ্যে ১০৯টি মামলা বিচার প্রক্রিয়ার জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে ৪৩টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে এবং ছয়টি মামলার বিচার শেষ হয়েছে। আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এসব মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একজন রাজসাক্ষী খালাস পেয়েছেন। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন এবং আরও চারটি মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। এছাড়া শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আওয়ামী লীগের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং দেশের বিভিন্ন জেলায় সংঘটিত জুলাই হত্যাকাণ্ডের ঘটনাগুলোও বর্তমানে তদন্তাধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

দেশের সীমানায় ঢুকলেই গ্রেপ্তার হবেন দণ্ডপ্রাপ্তরা: আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৪:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬