লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কা/রাদণ্ড

বরুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

কুমিল্লার বরুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকসেবীকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার মুগুজি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনির নেতৃত্বে মুগুজি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং অপরাধ স্বীকার করায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং বরুড়াকে একটি শতভাগ মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক

বরুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কা/রাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০২:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬