লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে নির্বাচনের ৩ দিন আগে নেতানিয়াহুবিরোধী বিশাল বিক্ষোভ

ইসরায়েলের জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। শনিবার দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভকে নেতানিয়াহুর সার্বিক নেতৃত্বের ওপর জনগণের এক ধরনের গণভোট হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা।

এ বিক্ষোভের মূল আয়োজন করে 'অক্টোবর কাউন্সিল' নামের একটি সংগঠন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তারা এই আন্দোলনের ডাক দেয়। উল্লেখ্য, হামাসের ওই হামলার পরপরই গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল। হামলায় নিহতদের স্বজন এবং গাজায় জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনটি ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে একটি উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের জোর দাবি জানিয়ে আসছে।

সমাবেশ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, সত্য উদ্‌ঘাটন, পূর্ণ জবাবদিহি এবং রাষ্ট্রীয় তদন্ত কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের তিন বছরের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

শনিবার হাজার হাজার আন্দোলনকারী তেল আবিবের প্রাণকেন্দ্র রবিন স্কয়ারে জড়ো হন এবং সেখান থেকে মিছিল নিয়ে হোস্টেজেস স্কয়ারের দিকে যান। গাজায় বন্দি ব্যক্তিদের দ্রুত মুক্তির দাবিতে বিগত দিনগুলোতেও এই চত্বরটি সরকারবিরোধী আন্দোলনের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই গণবিক্ষোভে দেশটির প্রধান চারটি বিরোধী দলের শীর্ষ নেতারা সশরীরে অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট, যিনি বর্তমান জনসমর্থনের বিচারে নেতানিয়াহুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন। তিনি সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত জনতা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিক্ষোভে অংশ নেওয়া ৬৮ বছর বয়সী হাদাস ফয়েরস্টেইন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, গত চার বছর ধরে যারা দেশের নেতৃত্বে রয়েছেন, তারা এতটাই খারাপ কাজ করেছেন যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ইতিপূর্বে কখনো এ ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি হয়নি বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে নেতানিয়াহুর বর্তমান জোট সরকার ক্ষমতায় বসেছিল।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ইসরায়েলে নির্বাচনের ৩ দিন আগে নেতানিয়াহুবিরোধী বিশাল বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০১:৩২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬