লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি

দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। জনস্বার্থে জারিকৃত এই আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে এই কর্মকর্তাদের বদলি করা হয়েছে। প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম।

সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশটিতে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।

আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। এই দায়িত্বভার গ্রহণ করবেন মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তা। এছাড়া, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বদলি আদেশ কার্যকর থাকবে।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি

প্রকাশিত হয়েছে: ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬