লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম রাষ্ট্রের সঠিক দিশা দেখায়: রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেছেন, সংবাদমাধ্যম সমাজের সজাগ প্রহরী হিসেবে কাজ করে এবং গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অপচয় ও অনিয়ম রোধ করতে সঠিক চিত্র তুলে ধরে গণমাধ্যম ‘তৃতীয় নয়ন’ বা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) তার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী পিআইডি আয়োজিত ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের অর্জন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান এবং জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইডির সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ্।

সরকারের ১৮০ দিনের অর্জন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিভাগীয় কমিশনার বলেন, টেকসই কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও জানান, সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী ছাড়াও সাহিত্যিক, সাংবাদিক ও খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

সম্প্রতি রাজশাহী রেলস্টেশনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরসনে গণমাধ্যমকর্মীদের ধৈর্যশীল ভূমিকার প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান বিভাগীয় কমিশনার। একই সঙ্গে সভায় সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের অর্জন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। উন্মুক্ত আলোচনায় সাংবাদিকবৃন্দ বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে খাল খননে দুর্নীতির অভিযোগ তদন্ত, জনপ্রশাসনের পক্ষ থেকে ওপেন হাউজ ডে আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন ও রেকর্ড সংরক্ষণ, শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবি এবং রাজশাহীর বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও নিবিড়ভাবে তদারকি করার অনুরোধ। সভায় রাজশাহীর স্থানীয় দৈনিক পত্রিকাসমূহের সম্পাদকবৃন্দ, টেলিভিশন ও জাতীয় দৈনিকসমূহের রাজশাহী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক

গণমাধ্যম রাষ্ট্রের সঠিক দিশা দেখায়: রাজশাহী বিভাগীয় কমিশনার

প্রকাশিত হয়েছে: ০২:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬