লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

নেপালে সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বন্যাকবলিত এলাকাগুলো থেকে ৭৩৪টি মরদেহ ও মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন আরও ২ হাজার ৪৯৮ জন। উদ্ধারকাজ চলাকালীন পরিস্থিতির অবনতি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ভোতে কোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী জেলাগুলো। দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর কারণে উদ্ধারকর্মীদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। সরকারি সংস্থা, উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবকেরা সমন্বিতভাবে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যা পরবর্তী উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। তবে এখনও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালি ও রাশিয়ার ২ জন করে, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন এবং তুরস্কের ২ জন রয়েছেন। এছাড়া বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিক উদ্ধার হয়েছেন। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জনের জাতীয়তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

বিপর্যস্ত নেপালে নিখোঁজ স্বজনদের সন্ধানে মরিয়া পরিবার

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬