লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখা কষ্টকর: কুবার্সি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের আনন্দ স্পেনের তরুণ সেন্টার-ব্যাক পাউ কুবার্সির জন্য কিছুটা মিশ্র অনুভূতির ছিল। ১৯ বছর বয়সি এই বার্সেলোনা তারকা জানান, শৈশবের আদর্শ লিওনেল মেসিকে হারতে দেখা তার জন্য কষ্টের ছিল।

ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে কুবার্সি বলেন, তিনি এর আগে কখনো মেসিকে সামনাসামনি দেখেননি। ড্রেসিংরুমে কিংবদন্তি এই ফুটবলারকে শুভেচ্ছা জানানোর মুহূর্তটি তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। তবে মাঠে নামার পর তিনি ব্যক্তিগত আবেগ সরিয়ে রেখে পুরোপুরি জয়ের দিকে মনোযোগ দিয়েছিলেন।

নিজের আদর্শের বিপক্ষে একই মাঠে খেলার সুযোগ পাওয়াকে অসাধারণ সৌভাগ্য হিসেবে দেখছেন এই ডিফেন্ডার। তিনি বলেন, 'আমি একই সঙ্গে আনন্দিত কারণ আমরা জিতেছি, আবার খারাপও অনুভব করছি কারণ তিনি আমার আদর্শ এবং তাকে হারতে দেখতে আমার ভালো লাগে না।'

পুরো টুর্নামেন্টজুড়ে আইমেরিক লাপোর্তের সঙ্গে স্পেনের রক্ষণভাগে দুর্দান্ত পারফর্ম করেছেন কুবার্সি। তার এই ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি ২০২৬ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন নিজের সতীর্থ লামিন ইয়ামালকেও।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখা কষ্টকর: কুবার্সি

প্রকাশিত হয়েছে: ১২:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬