লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে প্রথমবার বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের কার্যক্রম নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন জানান, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতিকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় জাতির বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরবেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে বাংলাদেশের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরবেন।

সরকারের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে তারেক রহমানের ভাষণ তার পরিবারের জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের ধারাবাহিকতার অংশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার সেই ধারাবাহিকতায় তারেক রহমান জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের কথা তুলে ধরবেন।

সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের ভাষণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা।

এছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও গুরুত্ব পেতে পারে বলে জানানো হয়েছে।

ভাষণের আগের দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের কমিটির বৈঠকেও অংশ নেন। ওই বৈঠকে তিনি সংকটের মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজকের ভাষণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো এই আন্তর্জাতিক মঞ্চে সরকারপ্রধান হিসেবে বক্তব্য দেবেন।

জনপ্রিয় সংবাদ

চার ডিজিটাল ব্যাংককে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

জাতিসংঘে প্রথমবার বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ১২:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬