লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চার ডিজিটাল ব্যাংককে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চারটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

নতুন যে চারটি ডিজিটাল ব্যাংক অনুমোদন পেল সেগুলো হলো—বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। এর আগে কড়ি নামে একটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। এ নিয়ে দেশে মোট পাঁচটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হলো।

এর আগে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদনকারী প্রতিষ্ঠানগুলো হলো—ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

এর আগে আওয়ামী সরকারের আমলে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক ওই দুটি প্রতিষ্ঠানের ডিজিটাল লাইসেন্স স্থগিত করে।

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

জনপ্রিয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারে তামাক বিক্রি নিষিদ্ধ, মোবাইল কোর্টের অভিযান আসছে

চার ডিজিটাল ব্যাংককে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত হয়েছে: ০১:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬