লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজারসহ গ্রেপ্তার ১ লাখ ১৬ হাজার

বাংলাদেশ পুলিশ গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এই সময়ের মধ্যে চলমান বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে অন্যান্য নিয়মিত মামলা ও অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ এবং ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিস্তারিত তালিকায় রয়েছে ৭৬টি পিস্তল, ৫০টি বন্দুক, ৩৩টি এলজি, ৩০টি শুটারগান, ১৮টি রিভলবার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি এবং ১টি পেনগান। এছাড়া পুলিশ ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও জব্দ করেছে।

মাদকবিরোধী অভিযানেও বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। এই সময়ে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব ঘটনায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজারসহ গ্রেপ্তার ১ লাখ ১৬ হাজার

প্রকাশিত হয়েছে: ০১:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬