লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের ওপর দিয়ে ট্রাম্পের বিমান, আতঙ্কিত দর্শনার্থীরা

হ্যালোইনের আগেই যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দর্শনার্থীদের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান হোয়াইট হাউসের খুব কাছ দিয়ে এবং অস্বাভাবিক নিচু দিয়ে উড়ে যাওয়ায় সেখানে উপস্থিত অনেক মানুষ চমকে যান। ট্রাম্প প্রশাসনের প্রকাশ করা একটি ভিডিওতে এই দৃশ্য উঠে এসেছে।

ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দাঁড়িয়ে আছেন এবং তাদের সামনে দিয়ে ওয়াশিংটন মনুমেন্টের পাশ ঘেঁষে এয়ার ফোর্স ওয়ান উড়ে যাচ্ছে। বিমানটি হোয়াইট হাউসের দিকে এগিয়ে আসার সময় ট্রাম্পকে হাত নাড়তে দেখা গেছে। তবে বিমানটির এমন নিচু দিয়ে উড়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

একজন প্রত্যক্ষদর্শী এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ওয়াশিংটন ডিসিতে বিমান উড়া সাধারণ ঘটনা হলেও এবার তিনি ভয় পেয়ে গেছেন। তিনি জানান, মাথার ওপর দিয়ে এত নিচু দিয়ে কোনো যাত্রীবাহী বিমান উড়তে দেখলে তা খারাপ কিছুর ইঙ্গিত দেয়, আর বিমানটি শনাক্ত করতে তার কয়েক মুহূর্ত সময় লেগেছে। অন্য এক ব্যবহারকারী লিখেছেন, এয়ার ফোর্স ওয়ানকে এত নিচু দিয়ে উড়ে যেতে দেখে তিনি এবং রাস্তার অন্য সবাই প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থায় পড়েছিলেন।

ওয়াশিংটন ডিসির কর্মকর্তারাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ডিসি কাউন্সিলের এক মুখপাত্র এক্সে জানিয়েছেন, বিমান উড্ডয়নের বিষয়ে ওয়াশিংটন ডিসির কেন্দ্রীয় এলাকা, পেন্টাগন কিংবা জাতীয় বিমানবন্দরের কাউকে মাত্র ১৫ মিনিট আগে জানানো হয়েছিল, যা স্থানীয় কর্তৃপক্ষকে চমকে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের ফ্লাইট সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিমানটি ৪০০ থেকে ১ হাজার ফুটের মধ্যে উচ্চতায় উড়ছিল।

এদিকে ‘র‌্যাপিড রেসপন্স ৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, বিমানটি হোয়াইট হাউসের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বেশ কয়েকটি শিশু আকাশের দিকে তাকিয়ে আছে। সে সময় হ্যালোইন উপলক্ষে হোয়াইট হাউসকে লতাপাতা দিয়ে সাজানো ছিল এবং সেখানে ‘হ্যালোইন ২০২৬’ লেখা একটি সাইনবোর্ডও দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ট্রাম্প হোয়াইট হাউসের সংবাদকর্মীদের জানিয়েছিলেন যে, বিমানটি ভবনের ওপর দিয়ে উড়ে যাবে। তিনি বলেছিলেন, সেখানে অনেক ছোট শিশু থাকবে এবং বিষয়টি মজার হবে।

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় বাবুর্চি নিহত

হোয়াইট হাউসের ওপর দিয়ে ট্রাম্পের বিমান, আতঙ্কিত দর্শনার্থীরা

প্রকাশিত হয়েছে: ০১:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬