লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ: বইপড়ার গুরুত্ব ও নতুন প্রজন্মের করণীয়

রংপুরে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার হলরুমে শনিবার (২৫ জুলাই) এক বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় 'দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)' প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রধান মাধ্যম হলো বই। নতুন প্রজন্মকে বইমুখী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, কোমলমতি শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় তাদের বই পড়ায় উৎসাহিত করতে হবে এবং মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে নিয়মিত বই পড়ার বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, প্রযুক্তির কল্যাণে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। অথচ বই মানুষের চিন্তাশক্তি সমৃদ্ধ করে, মনোযোগ বাড়ায় এবং একাকীত্ব হ্রাসে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মো. বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ডা. সঞ্জীব সূত্রধর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পাঠক সমাবেশ শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ভ্রাম্যমাণ বইমেলা পরিদর্শন করেন। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এছাড়া সমাবেশ উপলক্ষে গ্রন্থাগার প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলায় চারটি স্টল স্থান পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ: বইপড়ার গুরুত্ব ও নতুন প্রজন্মের করণীয়

প্রকাশিত হয়েছে: ১০:১৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬