লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অরের জন্য নিজের পছন্দের ৬ নাম জানালেন রদ্রি

আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের অনুষ্ঠান। এই পুরস্কার কে জিতবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চললেও, ২০২৪ সালের বিজয়ী রদ্রি ২০২৬ সালের দৌড়ে নিজের পছন্দের ছয়জনের নাম প্রকাশ করেছেন। স্প্যানিশ রেডিও অনুষ্ঠান ‘পার্তিজাদো দে কোপ’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি তার তালিকায় স্প্যানিশ খেলোয়াড়দেরই প্রাধান্য দিয়েছেন।

রদ্রির তালিকায় জায়গা পাওয়া ছয়জন হলেন—নিজেকেসহ মার্ক কুকুরেয়া, পাউ কুবারসি, ফাবিয়ান রুইজ, লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেস। রদ্রি তার এই পছন্দের বিষয়ে বলেন, তিনি সত্যিই চান একজন স্প্যানিশ খেলোয়াড় এবার ব্যালন ডি’অর জিতুক। তিনি মনে করেন, তার তালিকাভুক্ত প্রত্যেকেরই এই পুরস্কার জেতার মতো যোগ্য যুক্তি রয়েছে।

তালিকায় জায়গা পাওয়া খেলোয়াড়দের নিয়ে রদ্রি বলেন, ফাবিয়ান রুইজ সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন এবং মাত্র ১৯ বছর বয়সে পাউ কুবারসির অর্জন তাকে মুগ্ধ করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করার জন্য ফেরান তোরেসের অবদান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার বিষয়টি নিজের ক্ষেত্রে এবং লামিনে ইয়ামালকে ‘অসাধারণ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

তবে রদ্রির এই তালিকায় বর্তমান সময়ের বড় অনেক তারকার নাম নেই, যা ফুটবল বিশ্বে কিছুটা চমক সৃষ্টি করেছে। কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, হ্যারি কেইন, উসমান দেম্বেলে এবং খভিচা কাভারাতস্কেলিয়ার মতো তারকাদের নাম তার ব্যক্তিগত তালিকায় নেই। রদ্রি অবশ্য বিষয়টি স্বীকার করে বলেছেন, শেষ পর্যন্ত একজনই বিজয়ী হবেন এবং সৌভাগ্যবশত ভোট দেওয়ার দায়িত্ব তার নয়।

এমবাপ্পে ও লামিনে ইয়ামাল নিজেদের বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে দাবি করায় রদ্রি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি, ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার জায়গা না পাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন। রদ্রি নিশ্চিত করেছেন যে, ফলাফল যা-ই হোক না কেন, ২৬ অক্টোবর লন্ডনের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কার পাচ্ছেন না জেনে রিয়াল মাদ্রিদ অংশ নেয়নি, শেষ পর্যন্ত রদ্রিই সেই পুরস্কার জিতেছিলেন।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের জোরালো সমর্থন

ব্যালন ডি’অরের জন্য নিজের পছন্দের ৬ নাম জানালেন রদ্রি

প্রকাশিত হয়েছে: ০১:৩২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬