লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, অভিযোগ জামায়াত আমির শফিকুর রহমানের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, এই মেরুদণ্ডহীনতার কারণেই স্থানীয় সরকার নির্বাচনগুলো পিছিয়ে দেওয়া হয়েছে।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি দ্রব্যমূল্য ও পরিবহন খাতে পড়েছে। তার অভিযোগ, সরকার জামায়াতের বিশেষজ্ঞ দলের জ্বালানি ও বিদ্যুৎ খাত বিষয়ক কোনো পরামর্শ বা পরিকল্পনা গ্রহণ করেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, যা একটি স্বাধীন-সার্বভৌম দেশের জন্য কাম্য নয়।

জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড নিয়ে শফিকুর রহমান বলেন, তারা বিভিন্ন কর্মসূচি পালন করলেও ভাঙচুর বা আগুন দেওয়ার মতো কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত নন। তিনি এ সময় সরকারকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। তবে এটি কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয় বরং একটি আন্তর্জাতিক সমস্যা। তিনি আরও বলেন, একা বাংলাদেশের পক্ষে এই সংকটের সমাধান সম্ভব নয়; তাই চীন ও ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে। কেবল সাময়িক অর্থসহায়তা দিয়ে এই সমস্যার সমাধান হবে না, বরং প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে স্থিতিশীল পরিবেশ তৈরি করা জরুরি। তিনি জানান, জামায়াতে ইসলামীর মানবিক সহায়তা রোহিঙ্গাদের জন্য অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিসিক নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী নূরুল ইসলাম বাবুল এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর।

জনপ্রিয় সংবাদ

জুমার দিনের মর্যাদা ও ফজিলতপূর্ণ ১০টি গুরুত্বপূর্ণ আমল

নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, অভিযোগ জামায়াত আমির শফিকুর রহমানের

প্রকাশিত হয়েছে: ০৩:০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬