লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহত

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির অন্যতম প্রধান এই ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানে সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, কারখানায় নতুন একটি বয়লার সরানোর সময় ক্রেন ভেঙে পড়ে। এ সময় ক্রেনের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসের ভেতর পড়ে গেলে বড় ধরনের এই বিস্ফোরণটি ঘটে। ঘটনার সময় কারখানাটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ চলছিল বলে পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

ইজমিরের গভর্নর আরও জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয় বাসিন্দাদের অনেকের কাছে মনে হয়েছিল ভূমিকম্প হয়েছে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানানো হলেও, পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু নিশ্চিত করেছেন যে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন, যার ফলে মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মন্ত্রিসভার বৈঠকের পর এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিবিসির তুর্কি বিভাগের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের জন্য দীর্ঘদিনের একটি বড় সমস্যা। উল্লেখ্য, আলিয়াগা এলাকাটি তুরস্কের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

জনপ্রিয় সংবাদ

টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে কমল সোনার দাম

তুরস্কের ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহত

প্রকাশিত হয়েছে: ০৩:০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬