লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে আ.লীগ নেতা সাইদুর রহমান গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উড়িবুনিয়া গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি এলাকায় সংঘটিত একটি রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার পরদিন ১৬ আগস্ট সমুদয়কাঠি ইউনিয়নের যুবদল নেতা এইচ এম শাকিল আহম্মেদ বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি করেন। এই মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান এই মামলার ১৪ নম্বর নামীয় আসামি ছিলেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে মরিনহোর রিয়ালকে হারিয়ে জয়ের ধারায় অ্যাটলেটিকো

নেছারাবাদে আ.লীগ নেতা সাইদুর রহমান গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬