লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্সের মঞ্চে সামিরা খান মাহির লড়াইয়ের গল্প

৭৫তম মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার নতুন চ্যালেঞ্জ এখন সামিরা খান মাহির সামনে। মুকুট জয়ের পর থেকেই তার যোগ্যতা, প্রতিযোগিতার স্বচ্ছতা এবং গায়ের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও সমালোচনার ঝড় উঠেছে। তবে এসবের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক নারীর দীর্ঘদিনের লড়াই এবং নিজেকে প্রতিষ্ঠিত করার কঠিন পথচলা।

সামিরা খান মাহির জন্মনাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে শোবিজে নিজের ক্যারিয়ার শুরুর সময় তিনি নাম পরিবর্তন করে সামিরা খান মাহি রাখেন। সেই বছর একটি মডেল হান্ট প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে বিনোদন অঙ্গনে তার যাত্রা শুরু হয়। র‍্যাম্প মডেলিংয়ের পাশাপাশি তিনি রেডিও নেক্সট ৯৩.২ এফএম ও রেডিও আমার ৮৮.৪ এফএমের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন, যদিও তিনি পেশাদার রেডিও জকি হিসেবে কাজ করেননি।

ক্যারিয়ারের শুরুর দিকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার মতো অভিভাবক না থাকায় মাহিকে অনেক সিদ্ধান্ত একাই নিতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে পরিচিতি পেলেও তাকে অনেক ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়। অভিনয়ে আসার পর গায়ের রং এবং দাঁতের গঠনের কারণে তাকে বৈষম্যের সম্মুখীন হতে হয়েছে। একারণে ক্যারিয়ারের শুরুতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ না পেয়ে তাকে মানসিক ভারসাম্যহীন নারী বা গৃহকর্মীর মতো চরিত্রে অভিনয় করতে হয়েছে।

মডেলিংয়ে যখন তিনি নিজের অবস্থান তৈরি করছিলেন, ঠিক তখনই শারীরিক অসুস্থতা তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। টানা তিন বছর পেশাদার কাজ থেকে দূরে থাকতে হয় তাকে। দীর্ঘ এই বিরতিতে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা হারানোর ভয় এবং অনিশ্চয়তা তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছিল, কিন্তু এসব প্রতিকূলতা পেরিয়েই আজ তিনি বিশ্বমঞ্চে নিজের অবস্থান তৈরি করেছেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় মা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কন্যাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

মিস ইউনিভার্সের মঞ্চে সামিরা খান মাহির লড়াইয়ের গল্প

প্রকাশিত হয়েছে: ০১:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬