লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ভারত সিরিজের মাধ্যমে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিকের আশা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সেপ্টেম্বরে ঢাকা সফরে আসার কথা রয়েছে ভারত ক্রিকেট দলের। সূচি অনুযায়ী তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও, দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে গত বছর সিরিজটি পিছিয়ে গিয়েছিল। এমনকি এই সেপ্টেম্বরে সিরিজটি আয়োজন নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই সিরিজটি আয়োজনের মাধ্যমে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে স্বাভাবিক করতে চায় বর্তমান সরকার।

মিরপুরের সুইমিং কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে আলাপকালে আমিনুল হক বলেন, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ক্রিকেট আমাদের একটি মর্যাদার জায়গা এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান রয়েছে। বিগত সময়ের ঘটনা ও টি-টুয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার বিষয়ে তিনি আশাবাদী।

প্রতিমন্ত্রী আরও জানান, তিনি নিজে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছেন এবং তারাও ভারত দলের বাংলাদেশ সফরের অপেক্ষায় আছে। তিনি বলেন, বিগত সময়ের তিক্ততা ভুলে সামনে এগিয়ে যেতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রীড়া কূটনীতি ও যোগাযোগ স্বাভাবিক রাখতে হবে।

উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তী সময়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা তৈরি হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিসিবি এই সিরিজের মিডিয়াস্বত্ব বিক্রির কার্যক্রমও স্থগিত রেখেছিল।

এর বাইরেও, আগামী ২৭ জুলাই বিকেল চারটায় আর্মি স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর সমাপনী অনুষ্ঠান ও সেরা ক্রীড়াবিদদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন। গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

সেপ্টেম্বরে ভারত সিরিজের মাধ্যমে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিকের আশা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ১০:২৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬