লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা নামের তরুণী গ্রেফতার

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম। তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা নামের এক তরুণীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

এর আগে তাহসিফের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে দীপ তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেখানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য প্রদান করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, মাদক বিক্রির স্থান হিসেবে পরিচিত একটি এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার বিষয়টি দীপ স্বীকার করেছেন। পিবিআই কর্মকর্তারা তাকে সঙ্গে নিয়ে ওই ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করার পর দীপকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে সাড়া দিয়ে নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এর আগে দীপ দাবি করেছিলেন, তাহসিফের সঙ্গে একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

জনপ্রিয় সংবাদ

কর্মজীবনে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা নামের তরুণী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬