লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষবার বড় পর্দায় থালাপতি বিজয়, বিশ্বজুড়ে ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস

সাত মাস পিছিয়ে যাওয়ার পর অবশেষে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জনপ্রিয় তামিল তারকা ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নায়াগান’। এটি বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা হওয়ায় সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

ছবির প্রথম দিনের ‘প্রথম শো’ ঘিরে তামিলনাড়ুর বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুরাগীদের আনন্দের জোয়ার দেখা গেছে। ভোর থেকেই প্রেক্ষাগৃহগুলোর সামনে ভক্তদের ঢল নামে। ঢাক-ঢোল বাজিয়ে, নাচ-গান ও বাজি ফুটিয়ে প্রিয় তারকাকে স্বাগত জানান তারা। অনেক জায়গায় বিজয়ের বিশাল কাট-আউট ও পোস্টার নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

চেন্নাইয়ের কোয়াম্বাতুরের ‘রোহিনী’ থিয়েটারের সামনে সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। অনেক ভক্ত ‘তঙ্গমে থালাপতি’ লেখা টি-শার্ট পরে প্রেক্ষাগৃহে হাজির হন। চেন্নাইয়ের একটি এলাকায় রথের আদলে সাজানো বিশেষ বাহনের মাধ্যমে ছবিকে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া অনেক ভক্তকে দুধ দিয়ে প্রিয় নায়কের পোস্টার পুজো করতেও দেখা গেছে। এক অনুরাগী নিজের বিলাসবহুল গাড়ির গায়ের ওপর বিজয়ের বিশাল ছবি এঁকে সবার নজর কাড়েন।

সিনেমার মুক্তিকে ঘিরে তামিল অভিনেতা জয় অনুরাগীদের ধৈর্য ও সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, “নানা বাধা ও প্রতিকূলতা কাটিয়ে অবশেষে ‘জন নায়াগান’ দর্শকের সামনে এসেছে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়।” তিনি আরও জানান, বিজয়ের ভক্তরা বড় পর্দায় ছবি দেখার অভিজ্ঞতাকে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকেন এবং দীর্ঘ অপেক্ষার পরেও সেই ভালোবাসা অটুট রেখেছেন। বিজয়ের রাজনৈতিক পথচলার প্রশংসা করে জয় মন্তব্য করেন যে, জনপ্রতিনিধি হিসেবেও বিজয় ভবিষ্যতেও মানুষের আস্থা অর্জন করবেন।

এর আগে চলতি মাসেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করেছিলেন বিজয়। এইচ. বিনোদ পরিচালিত এই সিনেমায় বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন মমিতা বাইজু, পূজা হেগড়ে, প্রকাশ রাজ, ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রিয়া মণি এবং নারাইন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। সম্ভবত এটিই বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

শেষবার বড় পর্দায় থালাপতি বিজয়, বিশ্বজুড়ে ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস

প্রকাশিত হয়েছে: ০৩:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬