লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটির গতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

এদিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়েরুল ইসলাম তালুকদার জানিয়েছেন, এই বগি লাইনচ্যুত হওয়ার ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে আছে।

জনপ্রিয় সংবাদ

৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৭:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬