লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ট্রফি স্পর্শ করায় ট্রাম্পের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ ও ফিফার ব্যাখ্যা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আসল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকের দাবি, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফিটি ছুঁয়ে তিনি অলিখিত কোনো নিয়ম ভেঙেছেন। তবে ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এমন দাবি সঠিক নয়।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন ট্রাম্প। তার আগমনের কারণে নেওয়া কড়া নিরাপত্তার ফলে সাধারণ দর্শক, সাংবাদিক ও স্টেডিয়াম কর্মীদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষায় থাকতে হয়েছিল। ম্যাচের নবম মিনিটে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও ট্রাম্পের হাতে মূল বিশ্বকাপ ট্রফিটি তুলে দেন। এসময় ট্রাম্প ট্রফিটিতে তিনবার আলতো চাপ দেন এবং রোনালদোর সঙ্গে হাসিমুখে ছবি তোলেন।

এই দৃশ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন, কেবল বিশ্বকাপজয়ীরাই ট্রফি স্পর্শ করতে পারেন—এই নিয়মটি ট্রাম্প ভেঙেছেন কি না। তবে ফিফার নির্দেশিকায় এমন কোনো বিধিনিষেধ নেই যে শুধুমাত্র চ্যাম্পিয়নরাই ট্রফি ছুঁতে পারবেন। ফিফার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপ্রধান, ফিফা কর্মকর্তা এবং সাবেক বিশ্বকাপজয়ীদের মতো নির্বাচিত ব্যক্তিদের মূল ট্রফি স্পর্শ করার বিশেষ অনুমতি থাকে। যেহেতু ট্রাম্প একজন রাষ্ট্রপ্রধান, তাই নিয়ম অনুযায়ী তিনি কোনো বিধি লঙ্ঘন করেননি।

বিশ্বকাপ ট্রফি স্পর্শ করা নিয়ে অতীতেও বিতর্ক হয়েছে। ২০১৪ সালে জার্মানির শিরোপা জয়ের পর গায়িকা রিহানা ট্রফি হাতে ছবি তুলে আলোচনার জন্ম দিয়েছিলেন। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের পর বিখ্যাত শেফ ‘সাল্ট বে’ মাঠে নেমে ট্রফি হাতে ছবি তোলায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন এবং খেলোয়ারদের বিরক্ত করার অভিযোগে ফিফা তার কর্মকাণ্ড নিয়ে তদন্তও করেছিল। সব মিলিয়ে, ট্রাম্পের ক্ষেত্রে ফিফার প্রটোকল অনুযায়ী কোনো নিয়ম ভঙ্গের ঘটনা ঘটেনি।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

বিশ্বকাপ ট্রফি স্পর্শ করায় ট্রাম্পের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ ও ফিফার ব্যাখ্যা

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬