লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাউখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার পর ট্রেনটির নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে বিএনপির দলীয় বৈঠকের তীব্র সমালোচনা করলেন জামায়াত নেতা

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:৩২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬