লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব শক্তির সহায়তা চাইলেন রুবিও

হরমুজ প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিপাইন সফরে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে, আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে হরমুজ প্রণালিকে দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। এই প্রেক্ষাপটে নৌচলাচল সুরক্ষিত রাখার ক্ষেত্রে অন্যান্য দেশগুলোকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন তিনি।

রুবিও আরও বলেন, সামুদ্রিক যান চলাচল সুরক্ষিত রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার নেওয়া পদক্ষেপগুলো অব্যাহত রাখবে। তবে তিনি জোর দিয়ে বলেন যে, এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেবল একটি দেশের নয়; বরং অন্যান্য দেশগুলোরও উচিত সরঞ্জাম সরবরাহ কিংবা অর্থায়নের মাধ্যমে এই প্রক্রিয়ায় অবদান রাখা।

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০: ৫০আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০: ৫৭

জনপ্রিয় সংবাদ

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব শক্তির সহায়তা চাইলেন রুবিও

প্রকাশিত হয়েছে: ০৫:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬