লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধীদের মুখে হাসি: প্রশংসায় ভাসছেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির

বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।

​পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির-এর মানবিক উদ্যোগ এখন সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তৃণমূলের অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে তার এই জনবান্ধব কার্যক্রম প্রশংসার নতুন মাত্রা যোগ করেছে।

​পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে দুঃস্থদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে তালিকাভুক্ত ১৮ জন প্রতিবন্ধীর কাছে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা তৃণমূলের মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের অঙ্গীকার। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় তৃপ্তি আর কিছুই নেই।”
​তিনি আরও জানান, বর্তমান সরকারের স্বাস্থ্যখাতে গৃহীত যুগান্তকারী ও জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে সাধারণ মানুষ দ্রুতই উন্নত চিকিৎসাসেবার সুফল পাচ্ছেন। ভবিষ্যতে পর্যায়ক্রমে সব দুস্থ ও অসহায়দের এই সেবার আওতায় নিয়ে আসার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

​জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের জোয়ার বইছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬ আয়োজনের উদ্যোগ

আটোয়ারীতে হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধীদের মুখে হাসি: প্রশংসায় ভাসছেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির

প্রকাশিত হয়েছে: ০৯:০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬