লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামে বসতবাড়ির জমি কেটে ক্ষতি সাধন এবং হামলার অভিযোগে উল্লাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ আলমগীর হোসেন টুলু মীর।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,গত ৭ জুন সকাল আনুমানিক ৬টার দিকে গ্রামের কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীরা অভিযোগকারীর বসতবাড়ির কায়েমি জমির মাটি কাটতে শুরু করেন। এ সময় আলমগীর হোসেন টুলু মীর ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধরের চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়,একপর্যায়ে অভিযোগকারীর ভাইকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। পাশাপাশি বসতবাড়ির জমির মাটি কেটে ক্ষতি সাধন করা হয়েছে এবং ভবিষ্যতেও মাটি কাটার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় সড়াতৈল গ্রামের মৃত কালু শেখের ছেলে মোঃ আফছার আলী শেখ (৬০),তার ছেলে মোঃ আমিন শেখ (৩৫),মৃত কালু শেখের ছেলে আবু তালেব মাস্টার (৫৫),কালু শেখের ছেলে আমজাদ শেখ (৬৫),তার ছেলে রহিম শেখ (৪৫),মৃত রশিদ প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (৪৫),মৃত আলতাব প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান (৫০), আসমত আলীর ছেলে আবুল কালাম (৪৫), মৃত খাদেম প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম (৫০), নুরুল ইসলাম (৩৫),আব্দুল মান্নানের ছেলে আরিফুল ইসলাম (৩৫) এবং আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী আলমগীর হোসেন টুলু মীর ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন,অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১২:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬