লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি

ভূমিসেবা মেলা:

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়ন এবং নাগরিক ভোগান্তি নিরসনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিসেবার নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, সদর ইউএনও ইসমাইল হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মুহ: হুমায়ুন কবির, সদর উপজেলা এসিল্যান্ড আরিফুল ইসলাম সহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের অনান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি অফিসের সেবাকে আরও জনবান্ধব ও স্বচ্ছ করতে কাজ চলছে। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, খতিয়ান সংশোধন, নামজারি, খাজনা প্রদান ও জমি সংক্রান্ত যেকোনো বিরোধ বা অভিযোগের তাৎক্ষণিক বা দ্রুত সমাধান, ভূমি অফিসে সেবা নিতে আসা নাগরিকরা যেন কোনো প্রকার হয়রানি বা দুর্নীতির শিকার না হন, তা নিশ্চিত করা সহ ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের মতো স্মার্ট ভূমি সেবাগুলো সম্পর্কে জনসাধারণকে ধারণা দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

গণশুনানী শেষে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৩ জন ব্যক্তির মাঝে মোট ৬৫ লাখ ৫২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ ভূমিসেবা মেলার স্টল সমূহ পরিদর্শন করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি

কুড়িগ্রামে ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি

প্রকাশিত হয়েছে: ০২:১৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬