লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণরায়ের বাস্তবায়নে তিন সংগ্রামের ডাক: খুলনার সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

খুলনা, প্রতিনিধি :

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত এগারো দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের সামনে তিনটি গুরুত্বপূর্ণ সংগ্রামের কথা তুলে ধরেছেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক আন্দোলন কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং বাংলাদেশের জনগণের দেওয়া গণরায় বাস্তবায়নের সংগ্রাম। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়কে রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করতেই এই আন্দোলন ও গণসমাবেশের আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রথম সংগ্রাম হলো রাষ্ট্রীয় সংস্কারের সংগ্রাম। জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা এবং গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করা সময়ের অন্যতম দাবি।
দ্বিতীয় সংগ্রাম হিসেবে তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশকে কোনো বিদেশি প্রভাব বা আধিপত্যের অধীনে নয়, বরং একটি স্বাধীন, মর্যাদাশীল ও আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের ওপরও তিনি জোর দেন।
তৃতীয় সংগ্রাম হিসেবে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনের কথা উল্লেখ করেন। অতীতে জনগণের অধিকার হরণ, গণতন্ত্র ক্ষুণ্ন করা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে ভবিষ্যতে সাধারণ মানুষ, তরুণ সমাজ, নারী, সংখ্যালঘু সম্প্রদায় এবং আলেম-উলামাদের নিরাপত্তা ও অধিকার হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “সংস্কার, সার্বভৌমত্ব এবং ন্যায়বিচার—এই তিনটি সংগ্রামই আজকের বাংলাদেশের সংগ্রাম, জনগণের সংগ্রাম।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, মাওলানা মামুনুল হক, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, আনোয়ারুল ইসলাম চাঁন এবং মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীসহ এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

গণরায়ের বাস্তবায়নে তিন সংগ্রামের ডাক: খুলনার সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত হয়েছে: ০৩:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬