লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা

 গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সরকারি সেবা প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের পথ প্রশস্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা’ শীর্ষক এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধিরা তাদের ভূমি মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, নামজারি জটিলতা এবং ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সম্মুখীন হওয়া বিভিন্ন প্রতিকূলতার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে ভাষাগত ও আইনি জ্ঞানের অভাবে তারা সরকারি সেবা পেতে ভোগান্তির শিকার হন।

উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ভূমি সেবা সহজীকরণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের ভূমি সংক্রান্ত যেকোনো কাজে প্রশাসন আন্তরিক। ভূমি সংক্রান্ত সেবা এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল ও সহজতর করা হয়েছে। কোনো ব্যক্তি যদি দালালের মাধ্যমে হয়রানি বা বাড়তি খরচের শিকার হন, তবে সরাসরি দপ্তরে যোগাযোগ করুন।”

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা অধিকাংশ ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের। তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম শর্ত হলো তাদের নিজস্ব ভিটেমাটি ও আবাদি জমির মালিকানা সুরক্ষা। ভূমি অধিকার নিশ্চিত করা গেলে তাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি সফল হবে।

ইউএনও তার বক্তব্যে বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তহসিলদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ ভূমি অফিসে কোনো ধরনের হয়রানি ছাড়াই যাতে দ্রুত সেবা পেতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন বিশেষ মনিটরিং করবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতা, সংশ্লিষ্ট তহসিলদারগণ এবং কর্মসূচির আওতাভুক্ত গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভা শেষে ভূমি সেবা সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মিরপুরের দুই এলাকায় পার্কিং করা তিন বাসে অগ্নিসংযোগ

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে: ০৭:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬