লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী (রাজশাহী):

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী আল-ইসলাহ্ ইসলামী একাডেমিতে মাদক, কিশোর অপরাধ, স্মার্টফোনের অপব্যবহার এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে একটি ব্যতিক্রমী ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) আয়োজিত এই অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদক, স্মার্টফোন আসক্তি ও কিশোর অপরাধের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে। এ সময় তারা এসব সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রাখার দৃঢ় শপথ গ্রহণ করে। অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গাছের চারা বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

আয়োজকরা জানান, দেশের ৬৪টি জেলাতেই শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। তাদের কার্যক্রমের একটি বিশেষ দিক হলো, সংগঠনের সদস্যরা নিজেদের টিফিনের টাকা সাশ্রয় করে এই মহৎ জনসচেতনতামূলক কাজগুলো পরিচালনা করেন।

শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ ও সচেতনতা ভবিষ্যতে একটি অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক মানদণ্ড নিয়ে উদ্বেগ এইচআরডব্লিউর

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

প্রকাশিত হয়েছে: ০৪:১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬