লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | গোয়াইনঘাট, সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চৌরঙ্গী খেওয়া ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাঁচটি ইউনিয়নের স্থানীয় মুরব্বি, ছাত্রসমাজ এবং যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষ বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পারাপারে চরম ঝুঁকির মধ্যে থাকেন। নিরাপদ যাতায়াতের অভাবে শিক্ষা, চিকিৎসা এবং দৈনন্দিন জীবনে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
তারা আরও জানান, চৌরঙ্গী খেওয়া ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সেতু নির্মাণের দাবি জানানো হয়। স্থানীয়দের আশা, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের হাঙ্গু জেলায় নিরাপত্তা চৌকিতে হামলায় ২৬ জনের মৃত্যু

চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: ১২:৪৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬