লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ২০ বছর বয়সী যুবকের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুর সিটি পল্লীতে দুর্বৃত্তের গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় মারুফকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট মারুফ সায়দাবাদ মালঞ্চ সেন্টারের পাশের গলিতে অবস্থিত একটি অ্যালুমিনিয়ামের হাড়ি–পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। মাত্র এক বছর আগে তিনি বিয়ে করেছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজুর ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলাভঙ্গের দায়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ২০ বছর বয়সী যুবকের

প্রকাশিত হয়েছে: ০২:৩২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬