লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাউগড়ার গর্ব: অবহেলিত গ্রামে গড়ে উঠেছে ৭৬ জন কুরআনের হাফেজের অনন্য ইতিহাস

অনলাইন ডেস্ক নিউজ :

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের ঝাউগড়া গ্রাম আজ এক অনন্য গৌরবের সাক্ষী। কংষ নদীর তীরে অবস্থিত অবহেলিত এই গ্রামটি, যেখানে এখনো পাকা রাস্তা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব রয়েছে, সেখানেই তৈরি হয়েছে এক আধ্যাত্মিক বিপ্লব—৭৬ জন কুরআনের হাফেজ।
দারিদ্র্য, অনুন্নত অবকাঠামো ও নানা প্রতিকূলতার মাঝেও গ্রামের কওমি মাদ্রাসা এবং স্থানীয় আলেম-উলামাদের নিরলস প্রচেষ্টায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে পবিত্র কুরআনের আলো। এই ছোট্ট গ্রামটি আজ পরিণত হয়েছে ইলম ও হিফজের এক উজ্জ্বল কেন্দ্রবিন্দুতে।
এই অসাধারণ অর্জনে যারা ভূমিকা রেখেছেন, সেই শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। দোয়া করি—আল্লাহ তা’আলা যেন এই কুরআনের খেদমতকে কবুল করেন এবং ঝাউগড়া গ্রামকে আরও বরকতময় ও উন্নত জীবনধারায় এগিয়ে নেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

ঝাউগড়ার গর্ব: অবহেলিত গ্রামে গড়ে উঠেছে ৭৬ জন কুরআনের হাফেজের অনন্য ইতিহাস

প্রকাশিত হয়েছে: ০৪:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬