লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের লাইনে ‘খেলনা বাইক’! কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যতিক্রমী দৃশ্যে চমক

অনলাইন ডেক্স নিউজ:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেলের জন্য দীর্ঘ লাইনে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য—বাস্তব মোটরসাইকেলের পাশে জায়গা করে নিয়েছে একটি শিশুদের খেলনা মোটরসাইকেল।
আগামী শনিবার (১১ এপ্রিল) তেল সরবরাহের খবরে শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকেই ফুলবাড়ীর স্বপন ট্রেডার্সের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এই ভিড়ের মধ্যেই সবার নজর কাড়ে একটি ছোট চার্জার চালিত খেলনা বাইক।
স্থানীয় সূত্রে জানা যায়, জুম্মার নামাজের পর নুর ইসলাম নামের এক ব্যক্তি ওই খেলনা মোটরসাইকেলটি লাইনে রেখে যান। বিষয়টি মুহূর্তেই কৌতূহল সৃষ্টি করে আশপাশের মানুষের মধ্যে।
এ বিষয়ে নুর ইসলাম জানান, “আইন সবার জন্য সমান। তাই সিরিয়াল ধরে তেল পাওয়ার জন্য আপাতত খেলনা মোটরসাইকেলটি রেখেছি। পরে আমার আসল মোটরসাইকেল এনে তেল নেবো।”
তেলের সংকটের মধ্যে এমন অভিনব কৌশল এলাকায় হাস্যরসের পাশাপাশি সমালোচনারও জন্ম দিয়েছে। কেউ দেখছেন মজার ঘটনা হিসেবে, আবার কেউ প্রশ্ন তুলছেন এ ধরনের কৌশলের ন্যায্যতা নিয়ে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

তেলের লাইনে ‘খেলনা বাইক’! কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যতিক্রমী দৃশ্যে চমক

প্রকাশিত হয়েছে: ০৮:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬