লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

নড়াইল সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে কোডিন ফসফেট মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স (ফেন্সিডিল) উদ্ধার এবং শুকুরোন বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত শুকুরোন বেগম ওই গ্রামের নুর মিয়ার স্ত্রী।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চামরুল গ্রামে নুর মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় নুর মিয়া পালিয়ে গেলেও তার বসতঘরের খাটের নিচ থেকে কোডিন ফসফেট মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।

এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুকুরোন বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের নির্দেশ

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৭:৩৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬