লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনদের পদচারণে মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের বরণ

কুবি প্রতিনিধি:

স্বপ্ন, প্রত্যাশা ও নতুন পথচলার উচ্ছ্বাসে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে রবিবার (১২ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।
বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ পৃথক আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। বর্ণিল সাজসজ্জা ও আনন্দঘন পরিবেশে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, গোলচত্বর, মুক্তমঞ্চ, কৃষ্ণচূড়া রোডসহ বিভিন্ন এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত।
সরেজমিনে দেখা যায়, নবীনদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে তৈরি হয় এক নতুন প্রাণের সঞ্চার। শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্যে নতুন শিক্ষাজীবনের যাত্রা শুরু করেন নবীনরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত থেকে একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
ছাত্র পরামর্শক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, নবীনদের অংশগ্রহণে এই ক্যাম্পাস ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে। তিনি শিক্ষার্থীদের কেবল ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, ওরিয়েন্টেশন কার্যক্রম শিক্ষার্থীদের নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও সহ-শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধতা উপলব্ধি করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাংলোয় রহস্যময় অভিযান: নেপথ্যে কি অভ্যন্তরীণ স্বার্থের দ্বন্দ্ব?

নবীনদের পদচারণে মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের বরণ

প্রকাশিত হয়েছে: ০১:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬