লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি হিসেবে শিপলু খানকে দেখতে চান নেতাকর্মীরা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা যুবদলের আগামী নেতৃত্বে সভাপতি পদে জননেতা আলহাজ্ব শিপলু খানকে দেখতে চাওয়ার দাবি জানিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
তাদের মতে, শিপলু খান দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় থেকে নানা আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের বীর শহীদ এবং পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান খানের সুযোগ্য সন্তান।
শিপলু খান পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চিকনিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকার পরিচালনায়ও দায়িত্ব পালন করেন।
নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ, নির্যাতন ও রিমান্ডের মুখোমুখি হলেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগের মূল্যায়ন করে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। জেলা যুবদলের নতুন নেতৃত্ব নির্ধারণে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি হিসেবে শিপলু খানকে দেখতে চান নেতাকর্মীরা

প্রকাশিত হয়েছে: ০৯:০০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬