লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে সেনা সদস্যের বিরুদ্ধে ক্ষোভ: গ্রেফতারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধে জনদুর্ভোগ

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় উত্তাল এলাকা, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সেনা সদস্য আমিনুল ইসলাম বাবুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। সকাল ১১টা ৩১ মিনিট থেকে দুপুর ১২টা ৯ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধের ফলে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খানের নির্দেশে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ২১ মার্চ পারিবারিক বিরোধের জেরে অভিযুক্ত সেনা সদস্য আমিনুল ইসলাম বাবুর ছুরিকাঘাতে ছাকিবুল হাসান সিজান নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হন। বর্তমানে তিনি রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আমিনুল ইসলাম বাবু পৌর শহরের জামালপুর গ্রামের বাসিন্দা এবং শফিকুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের দীঘিনালা ইউনিটে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

পলাশবাড়ীতে সেনা সদস্যের বিরুদ্ধে ক্ষোভ: গ্রেফতারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধে জনদুর্ভোগ

প্রকাশিত হয়েছে: ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬