লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

অনলাইন ডেস্ক:

নওগাঁর পোরশা উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নওগাঁ-৪৬/১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
বুধবার (দুপুর ২টা) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর এলাকায় হাতিখোচা বিল অভিমুখে খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও পোরশা মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, খাল খনন কাজ দ্রুত সম্পন্ন হলে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১১ জন

পোরশায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

প্রকাশিত হয়েছে: ১০:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬