লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃত মালিকের নিকট জামালপুর রেলওয়ে স্টেশনে উদ্ধার হওয়া টাকাসহ ব্যাগ হস্তান্তর

অনলাইন ডেস্ক :

জামালপুর রেলওয়ে স্টেশনে মালিকবিহীন অবস্থায় পাওয়া নগদ টাকাসহ একটি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জামালপুর রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্ল্যাটফর্মে দায়িত্ব পালনরত টিজি পুলিশের সদস্যরা একটি মালিকবিহীন ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর নগদ ৩৫ হাজার টাকা পাওয়া যায়।
এদিকে ব্যাগের প্রকৃত মালিক মো. আল আমীন (৩০), ময়মনসিংহের গফরগাঁও এলাকার বাসিন্দা, ফোনে জামালপুর রেলওয়ে থানাকে জানান যে, তিনি ভুলবশত ব্যাগটি ট্রেনে রেখে গফরগাঁও রেলওয়ে স্টেশনে নেমে গেছেন।
পরবর্তীতে মো. আল আমীন জামালপুর রেলওয়ে থানায় এসে ব্যাগ ও এর ভেতরে থাকা টাকার সঠিক বিবরণ প্রদান করে মালিকানা দাবি করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয় এবং উদ্ধারকৃত ব্যাগ ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় যাত্রীরা রেলওয়ে পুলিশের সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘কিং’ সিনেমায় গাইছেন অরিজিৎ সিং, ইঙ্গিত দিলেন শাহরুখ

প্রকৃত মালিকের নিকট জামালপুর রেলওয়ে স্টেশনে উদ্ধার হওয়া টাকাসহ ব্যাগ হস্তান্তর

প্রকাশিত হয়েছে: ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬