লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর ফায়ার সার্ভিসকে স্মার্ট টেলিভিশন উপহার

পিরোজপুর প্রতিনিধি:

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে একটি স্মার্ট টেলিভিশন উপহার দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলমগীর হোসেন।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের হাতে স্মার্ট টেলিভিশনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর। কর্মব্যস্ততার মাঝেও ফায়ার সার্ভিসের সদস্যরা যেন আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের বিনোদন ও মানসিক প্রশান্তির বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই উপহার তাদের কর্মস্পৃহা আরও বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
স্মার্ট টেলিভিশনটি বিশ্বকাপ চলাকালীন সময়ে ফায়ার সার্ভিস সদস্যদের খেলা উপভোগের সুযোগ করে দেবে বলে সংশ্লিষ্টরা জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-কিম সম্ভাব্য চুক্তি: এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তায় বড় বিপদের শঙ্কা

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর ফায়ার সার্ভিসকে স্মার্ট টেলিভিশন উপহার

প্রকাশিত হয়েছে: ১০:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬