লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরের তেলিহাটিতে ৯ নম্বর ওয়ার্ডকে ‘গ্রিন ওয়ার্ড’ করার প্রতিশ্রুতি ফাহাদের

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, সন্ত্রাস মুক্ত ও মাদকমুক্ত ‘গ্রিন ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন ইউপি সদস্য পদপ্রার্থী মোহা. ফরিদ আহমেদ ফাহাদ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার ভোটারদের কাছে সমর্থন ও দোয়া চেয়েছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন ফাহাদ। প্রচারণাকালে তিনি এলাকার ভোটার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে তাঁর নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

নিজের মূল লক্ষ্য ও পরিকল্পনা বর্ণনা করে ফরিদ আহমেদ ফাহাদ জানান, ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করলে ওয়ার্ডটিকে আধুনিক ও মাদকমুক্ত ‘গ্রিন ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার প্রসার ঘটানো, তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবার মানোন্নয়ন নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দিতে চান বলে উল্লেখ করেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়ে ওয়ার্ডের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করা এবং একটি শান্তিময় ও সমৃদ্ধ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেছেন এই মেম্বার প্রার্থী।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক ও চুক্তি সই

শ্রীপুরের তেলিহাটিতে ৯ নম্বর ওয়ার্ডকে ‘গ্রিন ওয়ার্ড’ করার প্রতিশ্রুতি ফাহাদের

প্রকাশিত হয়েছে: ০২:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬