লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রত্যাহার, বড় অর্থদাতা হারাল ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাটি তাদের অন্যতম বড় অর্থদাতা দেশকে হারিয়েছে, যা বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
করোনাভাইরাস মহামারির সময় ডব্লিউএইচওর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এক বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষণা দেন। সে সময় তিনি অভিযোগ করেন, ডব্লিউএইচও করোনা মহামারির সময় অতিরিক্তভাবে “চীনকেন্দ্রিক” অবস্থান গ্রহণ করেছিল।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এক বিবৃতিতে জানায়, করোনা মহামারি মোকাবিলায় ডব্লিউএইচওর কথিত অব্যবস্থাপনা, কাঠামোগত সংস্কারে ব্যর্থতা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ নাকচ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রেয়েসুস বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহার শুধু ডব্লিউএইচও নয়, বরং যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের জন্যই একটি বড় ক্ষতি।
ডব্লিউএইচও তাদের ব্যাখ্যায় জানায়, সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী পোলিও নির্মূল, এইচআইভি/এইডস প্রতিরোধ, মাতৃমৃত্যু হ্রাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য খাতে কাজ করে আসছে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নেও সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ভবিষ্যতে আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতা ও বৈশ্বিক মহামারি মোকাবিলায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রত্যাহার, বড় অর্থদাতা হারাল ডব্লিউএইচও

প্রকাশিত হয়েছে: ১২:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬